শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

হরিদ্বারে সপরিবারে সনাতন ধর্মে গ্রহণ করে আচার-অনুষ্ঠান শেষে নাম পরিবর্তন

| প্রিন্ট সংস্করণ

হরিদ্বারে সপরিবারে সনাতন ধর্মে গ্রহণ করে আচার-অনুষ্ঠান শেষে নাম পরিবর্তন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারতের উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে আগত পাঁচ সদস্যের একটি মুসলিম পরিবার হরিদ্বারে সনাতন ধর্ম গ্রহণ করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) হরিদ্বারের চান্ডিঘাট এলাকার ব্রহ্মকুণ্ডে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে এই ধর্মান্তর সম্পন্ন করেন।

পরিবারটির সদস্যরা প্রথমে গঙ্গায় পবিত্র স্নান করেন। এরপর শুদ্ধিকরণ প্রক্রিয়া, যজ্ঞ, হোমসহ বিভিন্ন বৈদিক আচার সম্পন্ন করা হয়। ধর্মীয় গুরু ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই পুরো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধর্মান্তরের পর পরিবারের কর্তা মোহাম্মদ শাহজাদ নিজের নাম পরিবর্তন করে ‘শংকর’ রাখেন। তার স্ত্রীও নাম পরিবর্তন করে ‘সাবিত্রী’ গ্রহণ করেন। তাদের তিন সন্তানও নতুন ধর্মীয় পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তন করেছে বলে জানা গেছে।

শংকর জানান, সনাতন ধর্মের প্রতি গভীর বিশ্বাস এবং ভগবান শিবের প্রতি ভক্তি থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মান্তরের পর তিনি সন্তুষ্টি প্রকাশ করলেও নিজের নিরাপত্তা নিয়ে কিছু উদ্বেগের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন অখিল ভারতীয় সন্ত আশ্রম পরিষদের রামবিশাল দাস মহারাজ, শ্রীকৃষ্ণ সনাতন সেবা ট্রাস্টের অরুণ কৃষ্ণসহ আরও কয়েকজন সাধক। তাদের তত্ত্বাবধানে সম্পূর্ণ বৈদিক পদ্ধতিতে এই দীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।

ধর্মীয় নেতারা জানান, পরিবারটির পূর্বপুরুষরা সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং এই দীক্ষাকে তারা “ঘরে ফেরা” হিসেবে দেখছেন। তাদের দাবি, সম্পূর্ণ স্বেচ্ছায় এই পরিবার সনাতন ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করে এবং পরবর্তীতে সমস্ত নিয়ম মেনে ধর্মান্তর সম্পন্ন করে।

এদিকে, আয়োজকদের মতে, সনাতন ধর্মে আসতে আগ্রহ দেখাচ্ছেন আরও কিছু মানুষও, যারা সনাতন ধর্মের আচার ও দর্শনের প্রতি আকৃষ্ট হচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হরিদ্বারে সপরিবারে সনাতন ধর্মে গ্রহণ করে আচার-অনুষ্ঠান শেষে নাম পরিবর্তন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x