তিন দিনব্যাপী এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা বজায় রাখা, আগত ভক্তদের সহায়তা প্রদান, প্রসাদ বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিষ্ঠা ও ভক্তিভরে পরিচালনা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সেবাযাত্রা সফলভাবে সম্পন্ন করতে সমাধিক্ষেত্রের মন্দির কমিটির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে বলেও উল্লেখ করা হয়।
আয়োজকরা আরও জানান, সনাতন ধর্মের সেবা ও মানবকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত