হিন্দুস নিউজ

ওস্তাদ মিহির নন্দী স্মরণে চট্টগ্রামে কাল বসছে ৪র্থ বার্ষিক শাস্ত্রীয় সংগীতের আসর

| প্রিন্ট সংস্করণ

ওস্তাদ মিহির নন্দী স্মরণে চট্টগ্রামে কাল বসছে ৪র্থ বার্ষিক শাস্ত্রীয় সংগীতের আসর
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বন্দরনগরী চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে শুদ্ধ সংগীতের সুধা ছড়িয়ে দিতে ও প্রখ্যাত গুণী শিল্পী ওস্তাদ মিহির নন্দীর স্মৃতিকে অম্লান রাখতে কাল শনিবার (২ মে) আয়োজিত হতে যাচ্ছে ৪র্থ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মেলন-২০২৬। শুদ্ধ সংগীত চর্চা, লালন ও প্রসারে নিবেদিত অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘সঞ্চারী সংগীত নন্দন একাডেমি’র উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে।

​শনিবার সকাল ৯টায় একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় ‘পঞ্চকবির গান’-এর মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হবে। যন্ত্রাণুষঙ্গে কিবোর্ডে রুমেন শীল, অক্টো প্যাডে নন্দন নন্দী, গিটারে সুচয়ন দে এবং তবলায় সেতু ধর ও বিভু ধর শিল্পীদের সাথে সংগত করবেন। এরপর দ্বিতীয় পর্বে বিকাল ৪টায় একাডেমির বার্ষিক প্রগতি মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।

​সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ তৃতীয় পর্বের উদ্বোধনী অধিবেশন শুরু হবে বিকাল ৫টায়। এ অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো: সোয়েব উদ্দিন খান। বিশেষ সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট অধ্যাপক ডা: রজত কুমার বিশ্বাস। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত অনুরাগী ও শিল্পপতি রিয়াজ ওয়ায়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সঞ্চারী সংগীত নন্দন একাডেমির সভাপতি এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন শিল্পী প্রবীর পাল, ভাবনা দাশ ও ব্রততী কর (কৃপা)।

​সন্ধ্যার চতুর্থ পর্বে আয়োজিত হবে কাঙ্ক্ষিত শাস্ত্রীয় সংগীতের আসর। এতে সমবেত সংগীত পরিবেশন করবেন সঞ্চারী সংগীত নন্দন একাডেমির শিক্ষার্থীবৃন্দ এবং পরিচালনায় থাকবেন সৈকত দত্ত। নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে আকর্ষণীয় সমবেত কত্থক নৃত্য, যার পরিচালনায় থাকবেন সুমি চক্রবর্তী। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে ওপার বাংলার কলকাতা থেকে আগত প্রখ্যাত শিল্পী অরণ্য চৌধুরী সস্তুর এবং সমীর আচার্য তবলার লহরায় দর্শকদের মোহিত করবেন। এছাড়াও স্থানীয় গুণী শিল্পী রিপন দাশের তবলা সংগত এবং সৈকত দত্তের কণ্ঠে শাস্ত্রীয় সংগীতের বিশেষ পরিবেশনা এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানের শেষভাগে একাডেমির সম্মানিত অভিভাবকবৃন্দও সমবেত সংগীত পরিবেশন করবেন।

​সঞ্চারী সংগীত নন্দন একাডেমির সাধারণ সম্পাদক সৈকত দত্ত এবং সম্মেলন উদযাপন পরিষদ-২০২৬ এর আহ্বায়ক আশীষ কুমার চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট সুমন ধর এই শুদ্ধ সংগীতের মহাযজ্ঞে সকল সংগীতপ্রেমী ও সংস্কৃতিমনা সুধীজনকে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন। আয়োজকরা আশা করছেন, শাস্ত্রীয় সংগীতের এই মিলনমেলা চট্টগ্রামের সাংস্কৃতিক চেতনাকে আরও শাণিত করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ওস্তাদ মিহির নন্দী স্মরণে চট্টগ্রামে কাল বসছে ৪র্থ বার্ষিক শাস্ত্রীয় সংগীতের আসর

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x