সমাপনী দিনে সকাল থেকেই ভক্তদের অংশগ্রহণে শহরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নগর কীর্তন। কীর্তনটি শ্রীধাম শ্রী অঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় ভক্তদের ঢল নামায় পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, নগর কীর্তনের পর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় মহানাম মহাযজ্ঞের পূর্ণাহুতি, ফুলদোল ও জলকেলি। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয় এই ধর্মীয় আয়োজনের।
উৎসব উপলক্ষে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড় ও ভক্তিমূলক আবহ, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
স্থানীয়রা জানান, প্রতিবছর এই আয়োজনকে ঘিরে ফরিদপুরে এক মিলনমেলায় পরিণত হয়, যা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
মতামত