শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।

​যৌথ বিবৃতিতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সভাপতি আয়ান শর্মা ও কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন পরিষদের একজন অকৃত্রিম সুহৃদ ও শুভাকাঙ্ক্ষী।

​নেতৃবৃন্দ তাঁর স্মৃতিচারণ করে বলেন, প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তিনি চট্টগ্রামের জেএমসেন হলে জন্মাষ্টমীর উৎসবে অংশ নিয়েছিলেন। প্রতি বছর জন্মাষ্টমী উপলক্ষে তিনি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেন এবং হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নিতেন।

​বিবৃতিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া নিজেকে একজন অসাম্প্রদায়িক চেতনার নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আপসহীন ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতির যেকোনো সংকটময় মুহূর্তে তাঁর অভিভাবকসুলভ উপস্থিতি ছিল অনন্য। তাঁর এই প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

​সংগঠনের উপ-দপ্তর সম্পাদক বাবলু কুমার নাথ স্বাক্ষরিত এই বার্তায় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোক

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x