ছবিতে দেখা যায়, বড় করে বাঁধানো লাকির ছবি। আর ছবির সামনে সাজানো তার সব প্রিয় খাবার। পরলোকে যাতে তার প্রিয় কুকুর শান্তি পায়, সেই উদ্দেশ্যেই পূজার ব্যবস্থা করছেন অভিনেতা।
লাকির মৃত্যুর বিষয়ে কিছুদিন আগে সংবাদমাধ্যমকে দেব বলেছিলেন, 'সকালে আমি কাজে বের হওয়ার সময়েও সুস্থ দেখেছি। রাতে এসে শুনলাম, সফল অস্ত্রোপচার হয়েছে। হঠাৎ চলে গেল। খুব ধাক্কা খেয়েছিলাম। এই যন্ত্রণা বলে বোঝানো যাবে না।'
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ক্যাপশনে দেব লেখেন, 'তুমি যেখানেই থেকো, ভাল থেকো লাকি।'
অন্যদিকে বিধানসভা নির্বাচনে হেরেছে তৃণমূল। ফলে সময় মোটেও ভাল যাচ্ছে না নায়কের। এই হার প্রসঙ্গে দেব বলেছিলেন, 'বরাবর ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি। ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি। নির্বাচনের অনেক আগে থেকে আমার লড়াই শুরু। ভাল লাগছে, সেই লড়াই অবশেষে সফল হল। যিনি বা যারা ইন্ডাস্ট্রির ভাল চাইবেন, নেপথ্যে থেকে আমি সব সময়ে তাদের পাশে।'
মতামত