হিন্দুস নিউজ

চরহাজারীর জগন্নাথ মন্দিরের তিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠান

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী এলাকার ঐতিহ্যবাহী চরহাজারী শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে তিনদিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, ভোগরাগ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) থেকে শুরু হওয়া এ ধর্মীয় আয়োজন চলবে আগামী ১৭ মে রবিবার পর্যন্ত।

মন্দির পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিদিন ভক্তদের উপস্থিতিতে শ্রীমদ্ভাগবত কথা পাঠ, নামসংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ এবং শ্রীমন্মহাপ্রভুর স্বপার্ষদ চৌষট্টি মহন্তের ভোগরাগ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন  পরমপূজ্য পরমারাধ্য প্রেমাবতার শ্রীমন্নিত্যানন্দ বংশাবতংশ ত্রয়োদশ পুরুষ বিশ্বপরিব্রাজক ভক্তি সিন্ধান্তরত্ন ভাগবতাচার্য্য রতনকৃষ্ণ গোস্বামী মহারাজ। এছাড়াও উপস্থিত রয়েছেন তাঁর আত্মজ প্রেমাবতার শ্রীমন্নিত্যানন্দ বংশাবতংশ চতুর্দশ পুরুষ বেদান্তাচার্য্য অধিরাজ গোস্বামী মহোদয়।

আয়োজকরা জানান, শ্রীগুরুদেবের করুণা ও শ্রীশ্রী বলদেব চন্দ্রের কৃপায় প্রতিবছরের ন্যায় এবারও এ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছেন।

মন্দির কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে শ্রীমদ্ভাগবত শ্রবণ ও মহাপ্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চরহাজারীর জগন্নাথ মন্দিরের তিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x