হিন্দুস নিউজ

জেএমসেন হলে গীতা তুলসীদান ও যোগব্যায়াম প্রতিযোগিতা

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও আত্মিক জাগরণের মহান প্রত্যয়ে আগামী ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার (০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বজনীন শ্রীমদ্ভগবদ্গীতায় তুলসীদান, মহতী সনাতন মানব ধর্মসম্মেলন ও যোগব্যায়াম প্রতিযোগিতা।

আয়োজক সূত্রে জানা যায়, গৌর প্রেমানুরাগী সনাতন ধর্ম সংস্কারক, ব্রহ্মনিষ্ঠ পরমহংস পরিব্রাজক ব্রহ্মলীন ১০৮ শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের শ্রীচরণাশ্রিত আন্তর্জাতিক ধর্মীয় গুরু, সমাজ সংস্কারক এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মঠ ও আশ্রমের প্রতিষ্ঠাতা যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ (বেদান্তাচার্য্য)-এর প্রবর্তনায় এই মহতী ধর্মীয় আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে।

বিশ্বমানবের কল্যাণ, নৈতিক মূল্যবোধের জাগরণ এবং সনাতন ধর্মের চিরন্তন আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব, মানবিকতা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এ ধরনের আধ্যাত্মিক ও মানবকল্যাণমূলক আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতায় তুলসীদান, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক পরিবেশনা, মানবকল্যাণমূলক বার্তা প্রচার এবং যোগব্যায়াম প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, যোগব্যায়াম প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ জীবনধারা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক প্রশান্তির চর্চা আরও বিকশিত হবে।

ধর্মীয় এ মহামিলনকে ঘিরে ইতোমধ্যে সনাতনী সমাজের বিভিন্ন স্তরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দেশ-বিদেশের বিভিন্ন আশ্রম, মঠ ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুপ্রাণ শিষ্যবৃন্দ, ভক্তবৃন্দ, গুরুভ্রাতা এবং ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পরমারাধ্য গুরুদেব যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজের পবিত্র উপস্থিতিতে আমরা যেন ঐক্য, একতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারি। গুরুপ্রেম, ভক্তি ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি ও মানবতার দীপশিখা প্রজ্বলিত হোক।”

তারা আরও বলেন, ধর্মীয় ও আত্মিক চেতনার এ শুভ মিলনমেলা সনাতন ধর্মের সৌন্দর্য, সৌহার্দ্য ও আধ্যাত্মিক শক্তির এক অনন্য প্রকাশ হয়ে উঠবে। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জেএমসেন হলে গীতা তুলসীদান ও যোগব্যায়াম প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x