শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভোলায় সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠায় ৮ দফা দাবিতে ঐক্যের ডাক

| প্রিন্ট সংস্করণ

ভোলায় সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠায় ৮ দফা দাবিতে ঐক্যের ডাক
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা সংখ্যালঘু অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে সংখ্যালঘু নির্যাতন, বৈষম্য ও নিরাপত্তাহীনতার অবসান হয়নি। এ পরিস্থিতি পরিবর্তনে সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২২ মে) সকালে সিলেট নগরীর শিববাড়ী জৈনপুরস্থ শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, পূজা উদযাপন পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বিচারহীনতার সংস্কৃতি ও সংখ্যালঘু সুরক্ষা আইন না থাকায় এখনো অনেক মানুষ ভয়ের মধ্যে জীবনযাপন করছেন।

তিনি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, জনসংখ্যার অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়নসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সম্মেলনে পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দিপংকর দাস সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য-সচিব নিখিল মালাকার। উদ্বোধনী বক্তব্য দেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কুমার কর এবং মহানগরের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নন্দন চন্দ্র পাল।

সম্মেলনে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন রিয়া রায় মিতু।

পরে কাউন্সিলের মাধ্যমে দিপংকর দাসকে সভাপতি ও নিখিল মালাকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট দক্ষিণ সুরমা থানা কমিটি গঠন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠায় ৮ দফা দাবিতে ঐক্যের ডাক

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x