বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে ইতিহাস গড়লেন এক বাঙালি সনাতন ধর্মাবলম্বী যুবক। উদ্বোধনী মঞ্চে নিজের অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ববাসীর নজর কেড়েছেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সন্তান সঞ্জয় দেব। বৈশ্বিক এই বৃহৎ মঞ্চে একজন সনাতন ধর্মাবলম্বী বাঙালি তরুণের এমন গৌরবোজ্জ্বল উপস্থিতি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি সনাতনী তথা সমগ্র বাঙালি জাতিকে এক পরম অহংকারে ভূষিত করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে সংখ্যালঘু সনাতন সম্প্রদায়ের মেধা ও প্রতিভার এই অনন্য স্বীকৃতি মানবাধিকার এবং আত্মমর্যাদার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করা সঞ্জয়ের শৈশবের একটি বড় অংশ কেটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান জোসে। সেখানে অভিবাসী হিসেবে শত প্রতিকূলতার মাঝেও নিজের মেধা ও স্বকীয়তা বজায় রেখেছেন তিনি। সান জোসের এভারগ্রিন ভ্যালি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ডি আনজা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে তিনি সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে সফলভাবে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। সঞ্জয় দেবের এই গৌরবময় অর্জনের পেছনে রয়েছে এক সমৃদ্ধ পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। তাঁর পিতা সন্তোষ দেব এবং মাতা মিতা দেব দম্পতি সুদূর প্রবাসেও সন্তানদের দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের আলোয় বড় করে তুলেছেন। (News copied from- 'হিন্দুস নিউজ')
পারিবারিক সূত্রে জানা যায়, সঞ্জয় দেব সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরের হোসেন বখত চত্বরের বাসিন্দা, প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডা. ধীরেন্দ্র দেব চৌধুরীর দৌহিত্র (মেয়ের ঘরের নাতি)। ডা. ধীরেন্দ্র দেবের চতুর্থ সন্তান মিতা দেব হলেন সঞ্জয়ের মা, যিনি নিজে অত্যন্ত সুকণ্ঠী এবং সুনামগঞ্জে সংগীতশিল্পী হিসেবে সমাদৃত ছিলেন। কেবল মা-ই নন, সঞ্জয়ের দিদিমণিও (মাতামহী) নিয়মিত সনাতনী ঐতিহ্যবাহী সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া সঞ্জয়ের মাসি মুক্তা দেব নব্বইয়ের দশকে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্রী মিলনায়তন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তৎকালীন প্রগতিশীল ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছেন। প্রায় ১৫ বছর আগে এই সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পরিবারটি সুনামগঞ্জ ছেড়ে স্থায়ীভাবে আমেরিকায় পাড়ি জমায়। আজ সুদূর প্রবাসে থেকেও নিজ শিকড় ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকার পাশাপাশি সনাতন সম্প্রদায়ের মুখ উজ্জ্বল করলেন সঞ্জয় দেব।
মতামত