বাংলাদেশ সনাতন মহাসংঘ দেবীদ্বার উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন মহাসংঘ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বায়ক শ্রী পিযুষ দাস। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব শ্রী বাঁধন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. সালাউদ্দিন রুহুল, চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুমন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক বিমল কুমার দে এবং সদস্য সচিব পরিমল বিকাশ দে। এছাড়াও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা ও দেবীদ্বার উপজেলার বাংলাদেশ সনাতন মহাসংঘের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব শান্ত সূত্রধর তাঁর বক্তব্যে দেবীদ্বার উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি, মেঘনা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি এবং দাউদকান্দি ও চান্দিনা উপজেলার যৌথ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন ঘোষণা করেন। এ সময় নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে প্রসাদ বিতরণ ও গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে উদ্বুদ্ধ করা হয়।

মতামত