নিখোঁজ সঙ্গীতা রানী সেন রুহিয়া উপজেলার কষালগাঁও গ্রামের বাসিন্দা শিবেন্দ্রনাথ সেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সেদিন সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সঙ্গীতা। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। সঙ্গীতার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
মতামত