অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী অতুল চন্দ্র দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী গৌর চন্দ্র পোদ্দার চন্দন।
শোক ও প্রার্থনা সভায় জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার আহ্বায়ক শ্রী বিপুল কর্মকার, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নির্মল রায় ও শ্রী আচানু মহন্ত উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রী পুলক চন্দ্র মহন্ত, শ্রী উজ্জ্বল চন্দ্র, শ্রী কৃষ্ণ চন্দ্র, চঞ্চল দেব, বিকাশ মহন্ত, উত্তম সাহা, মৃনাল ঘোষ, সুমন দাস, মানিক চন্দ্র দাস, শুভ দাস, লক্ষণ চন্দ্র পাথ, প্রকাশ সরকার ও প্রান্ত মহন্ত।
এছাড়াও বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী অনিক চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক পরিতোষ চন্দ্র দাস, শ্রী আপন সরকার, শ্রী পলাশ চন্দ্র দাস এবং সদস্য শ্রী পবিত্র কুমার দাসসহ জেলা ও সদর উপজেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত প্রার্থনা সভায় অংশ নেন।
সভায় বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
মতামত