এই আয়োজনে ভোলা জেলার বিভিন্ন মন্দিরের রথ একত্রিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তদের উচ্ছ্বাস, কীর্তন, শঙ্খধ্বনি ও জয়ধ্বনিতে মুখরিত হবে পুরো শহর। শোভাযাত্রা শেষে প্রতিটি মন্দিরের রথ নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ভোলা জেলার সকল সনাতনী ভক্তবৃন্দকে একত্রিত করা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং প্রভু জগন্নাথ দেবের মহিমা সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়া।
রথযাত্রা উপলক্ষে জেলার সকল সনাতনী ভক্তবৃন্দকে শোভাযাত্রায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।


মতামত