শরীরজুড়ে তীব্র যন্ত্রণা ও অস্ত্রোপচারের মানসিক চাপ—সাধারণত যেকোনো মানুষের জন্যই এই সময়টা চরম অস্বস্তিকর। কিন্তু যিনি সুরকে নিজের জীবনজ্ঞান করেছেন, তাকে কি আর শারীরিক যন্ত্রণা থমকে দিতে পারে? অপারেশন টেবিলে শুয়েও সংগীতের আঙিনা থেকে বিচ্যুত হলেন না ওপার বাংলার জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম। সম্প্রতি এক অস্ত্রোপচার চলাকালীন অপারেশনের টেবিলে শুয়েই চিকিৎসকদের গান শুনিয়ে এক অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি করেছেন এই গুণী শিল্পী। শারীরিক যন্ত্রণাকে তুচ্ছ করে তিনি কণ্ঠ ছেড়ে গেয়ে ওঠেন কিংবদন্তি শিল্পী মহম্মদ রফির কালজয়ী জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’।
রোববার নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে সেই রোমাঞ্চকর মুহূর্তের একটি ভিডিও সোনু নিগম নিজেই ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করেন। ভিডিওটিতে অত্যন্ত স্পষ্টভাবেই ফুটে উঠেছে, চারদিকে আধুনিক চিকিৎসার সরঞ্জাম, তাকে ঘিরে চিকিৎসা সেবায় ব্যস্ত চিকিৎসক ও মেডিক্যাল টিমের সদস্যরা এবং এর মাঝেই সোনু নিগম তন্ময় হয়ে গান গেয়ে চলেছেন। পরবর্তীতে শিল্পী নিজেই জানান যে, অস্ত্রোপচারের মতো স্পর্শকাতর সময়ে তাকে নিরবচ্ছিন্ন মানসিক সেবা দেওয়া প্রিয় চিকিৎসক ও তাদের পুরো টিমকে ভালোবাসার এক আকস্মিক উপহার হিসেবেই তিনি এই পরিবেশনা করেছেন।
(News copied from- 'হিন্দুস নিউজ')
সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ মুহূর্তটি ছড়িয়ে পড়ার পরপরই সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার লাখ লাখ ভক্ত ও অনুরাগী শিল্পীর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছেন। একইসাথে তারা ঈশ্বর ও সনাতন ধর্মীয় বিশ্বাসে শিল্পীর দ্রুত পূর্ণ আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের নিকট প্রার্থনা জানিয়েছেন। এর আগে গত জুন মাসে এক মারাত্মক স্নায়ুজনিত শারীরিক সমস্যা ও তীব্র যন্ত্রণার কথা প্রকাশ করেছিলেন সোনু নিগম। তবে সাম্প্রতিক এই বিশেষ অস্ত্রোপচারটি ঠিক কী কারণে করা হয়েছে কিংবা শরীরের কোন অংশে করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত আর কিছু তিনি জানাননি। সুর ও সঙ্গীতের প্রতি এমন অমর নিষ্ঠা এবং জীবনের সংকটে সঙ্গীতের এই আশ্রয় আবারো প্রমাণ করল শিল্পীর কোনো সীমানা বা যন্ত্রণার বাঁধন হয় না।
মতামত