স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকালে সনাতন ধর্মের মূল আদর্শ মানবিকতা, পরোপকার এবং প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যের সঙ্গে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার যে শিক্ষা দীপ্র অর্জন করেছেন, তা কেবল তাঁর ব্যক্তিগত জীবনেই নয়, বরং সমগ্র সম্প্রদায়ের জন্য এক অনুপ্রেরণার উৎস। যেকোনো সমাজ বা রাষ্ট্রে আইন-শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় এই নৈতিক শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (News copied from- 'হিন্দুস নিউজ') আন্তর্জাতিক পরিসরে একজন সনাতনী তরুণের এমন সম্মানজনক অর্জন দেশে ও বিদেশে ছড়িয়ে থাকা সকল সনাতনী এবং মানবাধিকারকামী মানুষের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। মানুষের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাঁর এই নতুন পথচলা এক ইতিবাচক বার্তা বহন করে।
ইসকন হবিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই গৌরবময় ও অসাধারণ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করা হয়েছে। ঈশ্বর শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর অশেষ কৃপায় তাঁর আগামী দিনের কর্মজীবন যেন সততা, নিষ্ঠা, মানবসেবার উজ্জ্বল আদর্শ এবং উত্তরোত্তর সাফল্যে মণ্ডিত হয়, সেই প্রার্থনাই ব্যক্ত করা হচ্ছে।
মতামত