হিন্দুস নিউজ

হিন্দু-মুসলিম দম্পতির করুণ শেষ পরিণতি: কলকাতার অগ্নিকাণ্ডে মৃত্যুর পর শেষ বিদায়ও ভিন্ন রীতিতে

| প্রিন্ট সংস্করণ

হিন্দু-মুসলিম দম্পতির করুণ শেষ পরিণতি: কলকাতার অগ্নিকাণ্ডে মৃত্যুর পর শেষ বিদায়ও ভিন্ন রীতিতে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে বিবাহ কেবল ইহকালের সামাজিক ও ধার্মিক জটিলতাই বয়ে আনে না, বরং মৃত্যুর পরেও সম্পর্কের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলে, এমনটা আবারও পরিলক্ষিত হলো এক করুণ ট্র্যাজেডির পর। কুষ্টিয়া জেলার আড়ুয়াপাড়া রাজারহাটের বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী দেবাশীষ দত্ত এবং তার স্ত্রী, মুসলিম ধর্মাবলম্বী আফসানা সিম্মিন ও তাদের শিশু সন্তান স্বর্ণশীষ দত্ত কয়েকদিন আগে কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। এই ঘটনায় একই পরিবারের তিনটি তাজা প্রাণ ঝরে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​(News copied from- 'হিন্দুস নিউজ')

​মৃতদেহগুলি বাংলাদেশে নিয়ে আসার পর ধর্মীয় কারণে এক অদ্ভুত বিভাজন দৃশ্যমান হয়েছে। বাবা দেবাশীষ দত্ত এবং পুত্র স্বর্ণশীষ দত্তের মরদেহ সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী অগ্নিদাহ করা হয়েছে। কিন্তু, আফসানা সিম্মিন ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় তার মরদেহকে তার নিজ ধর্মীয় রীতি মেনে মাটি দেওয়া হয়েছে। এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, সমাজের নানা স্তরের মানুষ যখন ভিন্ন ধর্মের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়েন, তখন মৃত্যুর পরেও তা ধর্মীয় বিভাজনের দেয়াল ভাঙতে পারে না। আমাদের দেশের প্রেক্ষাপটে ধর্ম একটি অতীব সংবেদনশীল বিষয় হওয়ায় এই ধরণের পরিস্থিতিতে নানা ধরণের জটিলতা তৈরি হয়, যা মৃতদের প্রতি শেষ শ্রদ্ধার মাঝেও একটি শূন্যতা থেকে যায়। ভিন্ন ধর্মের প্রেমের সম্পর্ক এবং বিয়ে এই রকমের জটিলতার জন্ম দিয়ে থাকে, যা ইহকাল ও পরকাল, উভয় ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ থেকে যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হিন্দু-মুসলিম দম্পতির করুণ শেষ পরিণতি: কলকাতার অগ্নিকাণ্ডে মৃত্যুর পর শেষ বিদায়ও ভিন্ন রীতিতে

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x