হিন্দুস নিউজ

রংপুরে সনাতনী পরিবার ট্র্যাজেডি: ২০০ ঘণ্টাতেও আলামত ফরেনসিকে নয়, নেপথ্যে কিসের আড়াল?

| প্রিন্ট সংস্করণ

রংপুরে সনাতনী পরিবার ট্র্যাজেডি: ২০০ ঘণ্টাতেও আলামত ফরেনসিকে নয়, নেপথ্যে কিসের আড়াল?
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
রংপুরে সপরিবারে সনাতনী পরিবারের প্রবীণ সদস্য গণপতি চক্রবর্তীসহ চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে ঘটনার গুরুত্ব ও আন্তর্জাতিকভাবে মানবাধিকার সুরক্ষার যে দাবি উঠেছে, তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে স্থানীয় তদন্ত প্রক্রিয়ায়। দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল যমুনা টিভির এক অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তের একাধিক গুরুতর গাফিলতি ও অস্বাভাবিক ধীরগতির চিত্র উন্মোচিত হয়েছে। লাশের সুরতহাল ও ঘটনাস্থল থেকে পুলিশ গুরুত্বপূর্ণ ৩৫টি আলামত জব্দ করলেও, লাশ উদ্ধারের ২০০ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও সেসব আলামত কোনো অজানা কারণে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়নি। শুধু তা-ই নয়, নিহতের বাড়িতে ল্যাপটপের মতো অত্যন্ত সংবেদনশীল ডিজিটাল মাধ্যম অক্ষত অবস্থায় পড়ে থাকলেও তা এখন পর্যন্ত তদন্তকারী দল জব্দ করার কোনো উদ্যোগ নেয়নি। একটি সুনির্দিষ্ট ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিজিটাল ডেটা ট্রেইল বা তথ্য উদ্ধার যেখানে অপরাধের মূল পরিকল্পনাকারী ও যোগাযোগের সূত্র বের করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেখানে এমন প্রযুক্তিগত প্রমাণকে তদন্তের বাইরে ফেলে রাখা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি মানবাধিকারকর্মীদের মনেও বড় ধরনের ধোঁয়াশা ও সংশয় দানা বাঁধছে।

​(News copied from- 'হিন্দুস নিউজ')

​তদন্তের এই অস্বাভাবিক ও রহস্যজনক প্রক্রিয়ার এখানেই শেষ নয়। অনুসন্ধানে দেখা গেছে, চার-চারটি তরটা সতেজ প্রাণ কেড়ে নেওয়া প্রাঙ্গণ ও পুরো ফ্ল্যাট চষে ফেলেও ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম একটিমাত্র সুস্পষ্ট বা শনাক্তযোগ্য ফিঙ্গারপ্রিন্টের রেকর্ড বা আঙুলের ছাপ উদ্ধার করতে পারেনি। পুলিশের নিজস্ব সংবাদ সম্মেলনের দেওয়া বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত হিসেবে অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বাড়ির ভেতরে প্রবেশ করেছে, বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছে এবং ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করেছে। যদি অভিযুক্তদের ঘরের ভেতরে সক্রিয় উপস্থিতি থেকে থাকে, তবে গোটা বাড়ি জুড়ে একটিও ব্যবহারযোগ্য আঙুলের ছাপ না পাওয়া বিজ্ঞানসম্মত তদন্ত প্রক্রিয়ার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে করায়। এই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য ঠিক কোথায় কোথায় কী ধরনের কেমিক্যাল বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, তার কোনো স্পষ্ট জবাব মিলছে না। আলামত জটে রেখে দেওয়ায় কালক্ষেপণ, ডিজিটাল প্রমাণের অবহেলা এবং বায়োমেট্রিক আলামত হদিস না পাওয়ার পেছনে কোনো অদৃশ্য হাতের খেলা রয়েছে কি না, তা নিয়ে সংখ্যালঘু সনাতনী সমাজ তথা সাধারণ ন্যায়বিচারকামী মানুষের মনে তীব্র প্রশ্নের জন্ম দিচ্ছে। নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা পর্যন্ত এই বিচারহীনতার সংস্কৃতি মানবাধিকারের ভিত্তিকে ক্রমাগত দুর্বল করে তুলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে সনাতনী পরিবার ট্র্যাজেডি: ২০০ ঘণ্টাতেও আলামত ফরেনসিকে নয়, নেপথ্যে কিসের আড়াল?

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x