চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কদমতলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্বজনীন শ্রীশ্রী সিদ্ধি বিনায়ক সংঘের ১০ম বর্ষপূর্তি উৎসব ও শ্রীশ্রী গণেশ পূজা। এ উপলক্ষে আগামী ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দশম বর্ষপূর্তিকে ঘিরে আয়োজিত এ উৎসবে থাকছে প্রতিমা বরণ, ঘট অধিবাস, মঙ্গলাচরণ, শ্রীশ্রী গণেশ পূজা, মহাভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, ভক্তিমূলক বন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের প্রথম দিন ১৪ই সেপ্টেম্বর, সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে প্রতিমা বরণ। একই দিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ঘট অধিবাস ও মঙ্গলাচরণ।
১৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৮টায় শাস্ত্রীয় বিধি-বিধান অনুসারে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী গণেশ পূজার শুভ সূচনা। দুপুর ১২টায় হবে মহাভোগ নিবেদন। দুপুর ১টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ ও প্রসাদ আহার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি ও ভক্তিমূলক বন্দনা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৬ই সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। এরপর রাত ৮টায় উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবে সনাতনী রক ব্যান্ড ‘ভৈরব’। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করতে ভক্ত ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতি থাকবে বলে আশা করছেন আয়োজকরা।
উৎসবের শেষ দিন ১৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর ৩টায় মন্ত্রোচ্চারণ ও শাস্ত্রবিধি অনুসারে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী গণেশ প্রতিমা নিরঞ্জন। এর মধ্য দিয়ে চার দিনব্যাপী ১০ম বর্ষপূর্তি উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, শ্রীশ্রী গণেশ মহাপ্রভুর অশেষ কৃপায় আয়োজিত এ ধর্মীয় উৎসবে সকল ভক্তবৃন্দ, ভক্তমণ্ডলী ও সুধীজনকে উপস্থিত থেকে পূজা ও উৎসবকে সার্থক করার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
দশম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সনাতনী ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই আয়োজকদের অন্যতম লক্ষ্য।
মতামত