হিন্দুস নিউজ

আগামীতে পূজায় পুলিশ পাহারার প্রয়োজন হবে না: এমপি নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

আগামীতে পূজায় পুলিশ পাহারার প্রয়োজন হবে না: এমপি নুরুল আমিন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সচেতনতা বাড়লে আগামীতে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারার প্রয়োজন হবে না।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মিরসরাই উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আয়োজনে দুর্গাপূজার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল আমিন বলেন, “সনাতন ধর্মাবলম্বী ও মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ একই সমাজ ও দেশে বসবাস করি। আমরা পরস্পরের প্রতিবেশী, ভাই ও বন্ধু। দেশের স্বাধীনতা, উন্নয়ন, সংকট ও সংগ্রামে সব সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে। কাউকে বাদ দিয়ে এ দেশ গঠন সম্ভব নয়।”

তিনি বলেন, দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের বড় একটি আনন্দের উৎসব। আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে এ উৎসব উদ্‌যাপন করা হয় বলে এর প্রস্তুতিও বেশি। প্রস্তুতি সভার মাধ্যমে অশুভ শক্তি ও দুর্বৃত্তদের জানিয়ে দেওয়া হয়, রাষ্ট্র ও দেশের ১৮ কোটি মানুষ পূজার নিরাপত্তায় সচেতন ও ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, আমরা ধীরে ধীরে এই প্রবণতা কমিয়ে আনতে চাই। আগামী পূজায় হয়তো প্রস্তুতি সভা করে কাউকে জানান দেওয়ারও প্রয়োজন হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারারও প্রয়োজন পড়বে না। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকব।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীবের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহন দে।

সভায় বক্তব্য দেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি বিপুল দত্ত, সদস্য সুভাষ সরকার এবং মিরসরাই উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি জহরলাল নাথ অভি ও বিপুল দাশ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদসহ বিভিন্ন মণ্ডপ কমিটির নেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আগামীতে পূজায় পুলিশ পাহারার প্রয়োজন হবে না: এমপি নুরুল আমিন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x