হিন্দুস নিউজ

দুর্গাপূজায় সর্বজনীন মানবাধিকার ও নিরাপত্তায় অনড় বার্তা

সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের নিশ্চয়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া দক্ষিণপাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও দুর্গামণ্ডপে আয়োজিত মহালয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক মানবাধিকার এবং নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের পাশাপাশি সব নাগরিকের দায়িত্ব। প্রতিটি ধর্মের মানুষের স্বতন্ত্র পরিচয় থাকলেও দেশ সবার এবং কোনো অপশক্তি যেন এই সম্প্রীতি বিনাশ করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। সমাজে প্রচলিত বৈষম্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও গণতন্ত্র রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই এখন সময়ের দাবি। (News copied from- 'হিন্দুস নিউজ') 

ধর্মীয় উৎসবের আনন্দ যেন আর্থিক অনটনের কারণে স্থবির না হয়ে পড়ে, সে উদ্দেশ্যে প্রান্তিক ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। প্রতিহিংসা ও বৈষম্য দূর করে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি কেরানীগঞ্জসহ সারা দেশে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও অপরাপর সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধানে রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, খোরশেদ আলম জমিদার, সামিউল্লাহ, জুয়েল মোল্লা ও রায়হান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয় : সনাতনী দূর্গাপূজা সরকার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x