হিন্দুস নিউজ

অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেপ্তার

পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় খগেশ্বর রায় (৪৮) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনায় নির্যাতিতা শিশুর পরিবারে ও সনাতন ধর্মালম্বীসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৫টার দিকে শিশুটি যখন নিজ বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল, সেই সময় তার বাবা, মা ও ভাই বাড়িতে উপস্থিত ছিলেন না। এই সুযোগে আবহাওয়া খারাপ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কুয়াশাচ্ছন্ন পরিবেশকে কাজে লাগিয়ে প্রতিবেশী খগেশ্বর রায় শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ির পাশের একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে এই পাশবিক নির্যাতন চালায়। এ সময় শিশুটির সাথে ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশী এক নারী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। টের পেয়ে লম্পট খগেশ্বর পালিয়ে যায় এবং ওই নারী শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

​News copied from- 'হিন্দুস নিউজ'

​পরে পরিবারের লোকজন রাতেই শিশুটিকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ঘটনায় বুধবার রাতেই শিশুটির মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই পুলিশ রাতেই বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেপ্তার করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, মামলা রুজু হওয়ার সাথে সাথেই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ প্রতিটি নাগরিকের সার্বিক মানবাধিকার রক্ষা এবং নারী ও শিশুদের ওপর এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও দ্রুত পদক্ষেপ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিষয় : আটক ধর্ষণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x