হিন্দুস নিউজ

মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি ও নগর পরিক্রমায় শেষ হলো চার দিনব্যাপী আয়োজন

রাঙ্গুনিয়ার রাসবিহারী ধামে ৪৪তম রাস মহোৎসব সম্পন্ন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী ৪৪তম শ্রীশ্রী রাস মহোৎসব-২০২৬। উপজেলার উত্তর সাবেক এলাকার দীঘিরপাড়স্থ শ্রীশ্রী রাসবিহারী ধাম প্রাঙ্গণে চার দিনব্যাপী এ মহোৎসব অনুষ্ঠিত হয়। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ আয়োজনের সমাপ্তি ঘটে ২৬ নভেম্বর মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মধ্য দিয়ে।

শ্রীকৃষ্ণের রাসলীলা ও রাধা-কৃষ্ণের প্রেমমাধুর্যকে কেন্দ্র করে আয়োজিত এ মহোৎসবে প্রতিদিনই ছিল নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। মহোৎসবের সূচনা হয় উত্তর সাবেক রাঙ্গুনিয়া গীতা শিক্ষা নিকেতনের পরিবেশনায় সমবেত গীতাপাঠের মধ্য দিয়ে। পরে ঘৃতপ্রদীপ প্রজ্বালন, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।

অধিবাস কীর্তন পরিবেশন করেন কক্সবাজারের বিশিষ্ট কীর্তনীয়া ভক্তপ্রবর শ্রী বাবুল কৃষ্ণ দাস। এ সময় আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কেতুরিধামের ভাগবত কিংকর শ্রী চৈতন্য দাস বাবাজি। সভায় সভাপতিত্ব করেন ধাম পরিচালনা পরিষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নির্মল কান্তি চৌধুরী। প্রথম দিনের শেষ পর্বে সনাতনী ব্যান্ড পরশুরামের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ধর্মীয় সংগীতানুষ্ঠান।

মহোৎসবের দ্বিতীয় দিন ব্রহ্মমুহূর্তে শুরু হয় অহোরাত্র শ্রীনাম সংকীর্তন। পাশাপাশি অনুষ্ঠিত হয় শ্রীশ্রী রাসপূজা, ঠাকুরের রাজভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ। দেশের বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া সম্প্রদায়ের অংশগ্রহণে হরিনাম সংকীর্তন ও ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে ধাম প্রাঙ্গণ।

তৃতীয় দিনেও অব্যাহত থাকে মহানাম সংকীর্তন। দুপুরে ঠাকুরের রাজভোগ নিবেদন এবং রাতে আনন্দবাজারে মহাপ্রসাদের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন।

চার দিনব্যাপী এ মহোৎসবের শেষ দিনে ২৬ নভেম্বর মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি ও নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের রাস মহোৎসবের।

আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত এ মহোৎসবে দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের কাছে রাস মহোৎসব শ্রীকৃষ্ণের প্রেম, ভক্তি ও আত্মনিবেদনের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতিবছর এ আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গুনিয়ার সনাতনী সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ঐতিহ্য, সম্প্রীতি ও ভক্তির চর্চা আরও বিস্তৃত হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ার রাসবিহারী ধামে ৪৪তম রাস মহোৎসব সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x