বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা ও হত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। ১১ জানুয়ারি, ২০২৬, রবিবার বিকেল ৪টায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে Global Mall, Impact Hall, ২য় তলা-তে।
সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর চলমান হামলা, সহিংসতা, খুন, হত্যা,ধর্ষন ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। আয়োজনকারীরা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলিকে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে আহ্বান জানানোর পরিকল্পনা করছেন।
আয়োজকরা জানিয়েছেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান সহিংসতা বন্ধ করতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ ও ন্যায়ের আহ্বান জানাতে এই সমাবেশের আয়োজন করেছি।”
এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি আন্তর্জাতিক হিন্দু সংগঠনগুলিও অংশগ্রহণ করবে। আয়োজকরা আশা করছেন, এই প্রতিবাদ কার্যক্রম বিশ্বকে সচেতন করবে এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করবে।
মতামত