বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সমগ্র দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিকভাবে সংঘটিত নৃশংস হত্যা, ধর্ষণ, নির্যাতন ও লুটপাটের ঘটনা কঠোরভাবে নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতা ও মন্দির, বসতবাড়ি ভাঙচুর কোনও বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এটি পরিকল্পিত ও সংগঠিত সহিংসতার অংশ। এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়ের পক্ষে অবস্থান করা।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় কমিটির পক্ষে প্রতিষ্ঠাকালীন প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার এই বার্তা প্রেরণ করেছেন।
জোটের আহ্বান, “আমি চাই না বিভেদ, আমি চাই ঐক্য। যেখানে ঐক্য নেই, সেখানে ন্যায় নেই। আসুন, মানবতা ও ন্যায়ের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হই।”
মতামত