বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি "জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা-২০২৫" এর চট্টগ্রাম জেলা পর্ব ১০ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরীর মোমিন রোডস্থ বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম জেলাধীন বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভা হতে ক ও খ বিভাগে বাছাইকৃত শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সাবেক কাউন্সিলর সুনীল ঘোষ, সাধারণ সম্পদক সুগ্রীব মজুমদার দোলন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ- সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক রূপক শীল, মেম্বার দিলীপ ঘোষ দিপু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-আনোয়ারা উপজেলার আহবায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, হরিপদ চৌধুরী বাবুল, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক তাপস দে, যুগ্ম-সাধারণ সম্পাদক ছোটন সরকার, শাহুল মিত্র, কাঞ্চন নাথ, পটিয়া পৌরসভার সভাপতি বিকাশ বিষু, রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, সন্দ্বীপ উপজেলার সভাপতি চন্দন মজুমদার, বোয়ালখালী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বিশুরাম বসু সাটু, চন্দনাইশ উপজেলার যুগ্ম-আহবায়ক বাবলু দাশ, বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তরুন ভট্টাচার্য, মাস্টার রণজিৎ কুমার দাশ, অশ্রু চৌধুরী, চট্টগ্রাম জেলার সহ-সভাপতি রূপন মহাজন, সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্লদাশ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রুবেল দাশ, বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু, নিখিল চৌধুরী, হাটহাজারী উপজেলার সভাপতি মাস্টার বিজন বিহারী নাথ, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, উষা আচার্য্য, সোমা রানী দাশ, শুক্লা আচার্য্য।

প্রতিযোগিতার বিচারক ছিলেন দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল এন্ড কলেজের অধ্যাপক ও বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ স্বদেশ চক্রবর্ত্তী, গীতাগ্রন্থ প্রণেতা সুখলাল মিত্র, গীতা গবেষক অরূপ কুমার নাথ। হল পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন গীতা প্রশিক্ষক রাফি দেওয়ানজী, জিশান চক্রবর্ত্তী, রঞ্জন দাশ, তৃষা দে, ইমু দাশ পিউ, প্রান্তি চৌধুরী। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন গীতা প্রতিযোগিতার সমন্বয়কারী চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- ক বিভাগ : ১ম স্থান-অদ্বিজা চক্রবর্ত্তী (পটিয়া), ২য় স্থান-সুহৃদ দেবনাথ (হাটহাজারী), ৩য় স্থান-সমন্বিতা নন্দী মেধা (সন্দ্বীপ) এবং খ বিভাগ : ১ম স্থান- প্রথমা চৌধুরী শ্বেতা (বাঁশখালী), ২য় স্থান- অশ্মি চৌধুরী (রাউজান), ৩য় স্থান- ঐশ্বর্য্য দেবনাথ (হাটহাজারী)। উদ্বোধকের বক্তব্য প্রদানকালে অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ বলেন, গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারাতিসার। গীতার বাণী মানবজাতির প্রতি আশীর্বাদ এবং জীবন পরিচালনার একটি বাস্তব নির্দেশিকা। গীতা চর্চায় মানুষের মধ্যে হিংসা, নিন্দা, অহংকার, বৈষম্য ইত্যাদি পাশবিক দোষ ধ্বংস হয়ে মনের পবিত্রতা, মানসিক শান্তিলাভ, আত্ম-উপলব্দি নৈতিকতা এবং জীবনের সঠিক পথ প্রদর্শন করে, ব্যাক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।
মতামত