শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভালুকায় দীপু চন্দ্র দাশ হত্যার নিন্দা ও আত্মার শান্তি কামনায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রার্থনা সভা

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদ এবং বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মন্দিরে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় শতশত সনাতনী অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত বিশ্বাস মন্টু, সহ সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ,চন্দন দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিল গুহ, লায়ন রবিশংকর আচার্য্য, প্রকৌশলী সঞ্জিব বৈদ্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ দে (চসিক),দুলাল মল্লিক, সহ সম্পাদিকা উষা আচার্য্য,মৌসুমী চৌধুরী, সহ সাংস্কৃিতক সম্পাদিকা মৌসুমী দাশ,ছায়াবিথি, রাসেল চৌধুরী, সাজু দাশ,চট্টগ্রাম মহানগর কমিটির মহিলা সম্পাদিকা দীপা দাশ,নারায়ন দে সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দিপু চন্দ্র দাস হত্যাকান্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সনাতনীদেরকে টার্গেট করে কেন বারবার ধর্ম অবমাননার ঘটনা ঘটে সেটা তদন্ত করা উচিত। সাম্প্রদায়িক এসব ঘটনা বন্ধে কার্যকর আইন এবং বিচার না হলে এ ধরণের ঘটনা বারবার ঘটবে। এছাড়া দিপু চন্দ্র দাসকে নিয়ে আজকে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানানো হয় এবং তা প্রত্যাখান করা হয়। অবিলম্বে সারাদেশে জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভালুকায় দীপু চন্দ্র দাশ হত্যার নিন্দা ও আত্মার শান্তি কামনায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রার্থনা সভা

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x