সম্প্রতি স্থানীয় সেবক কলোনিতে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৈদিক গীতা পরিষদের সভাপতি পিংকু ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং সনাতনী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক পলাশ সেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন বিশ্বনাথ দাশ। এরপর স্থানীয় সেবক কলোনির প্রতিনিধি ঝর্ণা দাস, মায়াধন সর্দার, সত্যদিন সর্দার ও লালা সর্দার অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া জঙ্গল খাইন শ্রী শ্রী শশ্মান কালী মাতৃ সেবাআশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ পরিতোষানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ করলডেঙ্গা শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীধামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার সেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ বিজয় ধর, রনি পালিত, সুব্রত দাশ আকাশ, নিশান সরকার, ত্রিপন ভৌমিক ও সৈকত চৌধুরী। এই মানবিক আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রবাসী সজল চৌধুরী, সানু চক্রবর্তী, উজ্জ্বল চৌধুরী এবং স্থানীয় অমর দাশ ও রাসেল দাশ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদের উচিত আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।" আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, শীতার্ত মানুষের সহায়তায় তাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

মতামত