হিন্দুস নিউজ

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি

| প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বাংলাদেশের যে বিশ্বকাপে খেলা হচ্ছে তা আগেই জানা ছিল। ছিল আইসিসির বিবৃতির অপেক্ষা। তবে আনুষ্ঠানিভাবে আইসিসি কিছু না জানালেও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।

বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। যারা এই টুর্নামেন্টের সরাসরি জায়গা করে নিতে পারে নাই। তবে বাংলাদেশ ইস্যুতে সুযোগ মিললো তাদের।

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে আইসিসির কাছে মেইলও করেছিল তারা। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা নেই। তাই তারা বিসিবিকে সময় বেধে দেয়।

তবে বাংলাদেশ ওই সিদ্ধান্ত পাল্টাতে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) শরণাপন্ন হয়। তবে নিজেদের নিয়মের ১.৩ ধারা অনুযায়ী আইসিসি কিংবা এর অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল বিভাগ হিসেবে তাদের কাজের এখতিয়ার নেই ডিআরসির। এ কারণে বাংলাদেশের আবেদন খারিজ করে দেয় ডিআরসি। জানায়, আইসিসির আইন অনুযায়ী এটা তাদের আওতার বাইরের বিষয়।

জানা গেছে, বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেতে যাওয়া স্কটল্যান্ডের সাথে যোগাযোগ শুরু করেছে আইসিসি।

পরিবর্তনের ফলে ‘সি’ গ্রুপে খেলবে স্কটল্যান্ড। কলকাতায় তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (৭ ফেব্রুয়ারি), ইতালির বিপক্ষে (৯ ফেব্রুয়ারি) ও ইংল্যান্ডের বিপক্ষে (১৪ ফেব্রুয়ারি)। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x