হিন্দুস নিউজ

রাঙ্গুনিয়ায় পঞ্চম দোল উপলক্ষে শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে তিন দিনব্যাপী মহোৎসব

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পঞ্চম দোল উৎসব উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে অবস্থিত শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির ও শিব মন্দিরের উদ্যোগে তিন দিনব্যাপী মহামাঙ্গলিক মহোৎসব, মহানামযজ্ঞ, ধর্মসভা, অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও আবর্ষণীয় মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ/ ০৭ মার্চ ২০২৬ শনিবার সকাল ৯টায় শুভ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। সকাল ১০টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল আয়োজন শুরু হবে। এদিন বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে ধর্মীয় কবিগানের আসর। এতে অংশ নেবেন বিশিষ্ট কবিয়াল নিরঞ্জন ঘোষ (চকবাজার) ও কবিয়াল সঞ্জয় গান্ধী (বোয়ালখালী)।

দুপুর ১টায় আনন্দ বাজারে অন্নপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৬টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। রাত ৯টায় পৌরহিত্য করবেন শ্রী স্বরূপ মহারাজ, অধ্যক্ষ, শিলক গৌরাঙ্গ মন্দির ও সেবাশ্রম। অধিবাস কীর্তন পরিচালনা করবে শ্রী আদিত্য নারায়ণ সম্প্রদায় (হালিশহর) এবং পরিবেশন করবেন শ্রী জিকু দাশ (কক্সবাজার)। রাত ১০টা ৩০ মিনিটে পুনরায় অন্নপ্রসাদ বিতরণ করা হবে।

২৩ ফাল্গুন/ ০৮ মার্চ রবিবার ব্রহ্মমুহূর্তে শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভারম্ভ ও অহোরাত্র তারকব্রহ্ম মহানামসংকীর্তন। নামসুধা প‌রি‌বেশন কর‌বেন:

শ্রী আদিত্য নারায়ণ সম্প্রদায়- হালিশহর,শ্রী রাজলক্ষী অষ্টসখী সম্প্রদায়- ভোলা, শ্রী রাম গোবিন্দ সম্প্রদায়- কুমিল্লা,শ্রী রাম সুন্দর সম্প্রদায়- সীতাকুণ্ড

 দুপুর ১২টা ১ মিনিটে শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন এবং দুপুর ১টা ১ মিনিট ও রাত ৮টা ১ মিনিটে আনন্দ বাজারে অন্নপ্রসাদ বিতরণ করা হবে।

 ২৪ ফাল্গুন/ ০৯ মার্চ সোমবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর কীর্তনের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটবে। 

আয়োজকরা জানান, কলিযুগের জীবের সর্বমঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এবারও এই সার্বজনীন ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়েছে। মহোৎসবের প্রতিটি পর্বে ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করা হয়েছে।

মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবু সুকুমার মজুমদার ও সাধারণ সম্পাদক বাবু শংকর দাশসহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকল ভক্ত-শুভানুধ্যায়ীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকছেন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ এবং শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় পঞ্চম দোল উপলক্ষে শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে তিন দিনব্যাপী মহোৎসব

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x