হিন্দুস নিউজ

গীতার জ্ঞান ছড়িয়ে দিতে লালমাইয়ে ৯০তম বৈদিক গীতা পাঠশালার যাত্রা শুরু

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সনাতনী ধর্মীয় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় ৯০তম বৈদিক গীতা পাঠশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠিত এবং লালমাই উপজেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত এই পাঠশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

একই দিনে জামিরা সার্বজনীন গীতা শিক্ষালয়ের পরিচালনা কার্যকরী কমিটিও ঘোষণা করা হয়। লালমাই উপজেলা সনাতন মহাসংঘের সভাপতি শ্রী সৌরভ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক জয়ন্ত শীল নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শ্রী অর্জুন দাস, সহ-সভাপতি শ্রী রিপন কর্মকার, পরিচালক পলাশ কর্মকার, সহকারী পরিচালক অমিত চন্দ্র দাস, পাঠশালা পরিচালনার দায়িত্বে অপু দাস, কোষাধ্যক্ষ নকুল দাস এবং নির্বাহী সদস্য হিসেবে অনিক কর্মকার দায়িত্ব পেয়েছেন। 

জামিরা সার্বজনীন গীতা শিক্ষালয়ের সভাপতি শ্রী অর্জুন দাসের সভাপতিত্বে এবং বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শান্ত সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলা শাখার সভাপতি অপূর্ব মজুমদার রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী জনি মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সনাতন মহাসংঘের প্রচার সম্পাদক শ্রী নিশান সাহা নীরব, যুগ্ম সম্পাদক সজিব দাস, নির্বাহী সদস্য সুকদেব দেবনাথ ও শুভ বণিক, মনোহরগঞ্জ উপজেলা সনাতন মহাসংঘের অর্থ সম্পাদক শ্রী প্রান্ত দেবনাথ, বরুড়া উপজেলা সনাতন মহাসংঘের সভাপতি শ্রী আকাশ ভৌমিক, সহ-সভাপতি তন্ময় মজুমদার, সাধারণ সম্পাদক শ্রী বাঁধন মজুমদার, সাংগঠনিক সম্পাদক প্রিতম নাহা, সাংস্কৃতিক সম্পাদক জুটন সরকার এবং জামিরা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সঞ্জয় বণিকসহ স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলমিয়া শ্রীমদ্ভগবদগীতা পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতাপাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পরে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা, খাতা ও কলম বিতরণ করা হয়।

সবশেষে প্রধান অতিথির বক্তব্য, শিক্ষার্থীদের গীতাপাঠ এবং প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গীতার জ্ঞান ছড়িয়ে দিতে লালমাইয়ে ৯০তম বৈদিক গীতা পাঠশালার যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x