হিন্দুস নিউজ

পরকীয়া ইস্যুর জেরে বাবার নামের অক্ষর বাদ দিলেন থালাপতির ছেলে

| প্রিন্ট সংস্করণ

পরকীয়া ইস্যুর জেরে বাবার নামের অক্ষর বাদ দিলেন থালাপতির ছেলে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

২৭ বছরের বিবাহিত জীবনে বিচ্ছেদের সুর উঠতেই নতুন করে আলোচনায় দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয় থালাপাতি। ব্যক্তিজীবনের টানাপোড়ন, বিতর্ক এতোদিন এড়িয়ে গেলেও বিষয়টি নিয়ে জনসমক্ষে মুখ খুলেছেন নায়ক। এবার আলোচনায় তারকার ছেলে জ্যাসন সঞ্জয়।

দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয় থালাপাতি ও তার ছেলে জ্যাসন সঞ্জয়। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয় থালাপাতি ও তার ছেলে জ্যাসন সঞ্জয়।

জানা গেছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার অভিযোগে স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গমে বিচ্ছেদের মামলা করার পর এবার বাবার সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে জ্যাসন সঞ্জয়। ইন্ডাস্ট্রির এই নবীন পরিচালক নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর (বিজয় নামের 'ভি') সরিয়ে ফেলেছেন।

তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও। অন্যদিকে গুঞ্জন যে বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেও এবার মা সঙ্গীতা সোর্নালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করবেন সঞ্জয়। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সঞ্জয় বা সঙ্গীতা কেউই।

এদিকে সম্প্রতি বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরালো হওয়ায় সামাজিকমাধ্যমে বাবাকে 'আনফলো' করেছেন বলেও শোনা যাচ্ছে। তবে বিজয় ও সঙ্গীতার এই বিচ্ছেদ মামলা এখন আদালতে ঘুরছে। গত কয়েক দিন ধরেই তাদের সম্পর্কের টানাপড়েন নিয়ে বিনোদন জগতে চলছে নানা আলোচনা।

আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত। বারবার প্রতিশ্রুতি দিলেও বিজয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।

এ নিয়ে সম্প্রতি নারী দিবসের এক অনুষ্ঠানে বিজয় মুখ খুলেছেন। ভক্ত ও সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, অযথা মাথা ঘামাবেন না, যা রটছে রটতে দিন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় থালাপাতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। কিন্তু বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের পরকীয়ার জেরে বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন সংগীতা। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পরকীয়া ইস্যুর জেরে বাবার নামের অক্ষর বাদ দিলেন থালাপতির ছেলে

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x