শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বিদ্যুৎ বিলের দায়ে কারাবন্দি চা-শ্রমিক মঙ্গল দাসের পাশে সনাতন বিদ্যার্থী সংসদ, শাবিপ্রবি শাখা

| প্রিন্ট সংস্করণ

সিলেটে বিদ্যুৎ বিল পরিশোধে অক্ষম হয়ে কারাগারে যেতে হওয়া হতদরিদ্র চা-শ্রমিক মঙ্গল দাসের পাশে দাঁড়িয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা। মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনটির পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

জানা গেছে, প্রায় ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় চরম দুর্দশাগ্রস্ত চা-শ্রমিক মঙ্গল দাস কারাগারে বন্দি হন। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সামাজিকভাবে গভীর সহমর্মিতার সৃষ্টি করে। পরবর্তীতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. সারওয়ার আলমের মানবিক উদ্যোগে মঙ্গল দাস জামিনে মুক্তি লাভ করেন। দীর্ঘ অনিশ্চয়তা ও কষ্টের পর তার মুক্তি পরিবারটির জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে।

ঘটনাটি জানার পর সনাতন বিদ্যার্থী সংসদ, শাবিপ্রবি শাখার একটি প্রতিনিধি দল সরেজমিনে মঙ্গল দাসের বসতভিটা পরিদর্শনে যায়। সেখানে গিয়ে তারা তার পরিবারটির করুণ বাস্তবতা, চরম দারিদ্র্যপীড়িত জীবনযাপন এবং নিত্যদিনের সংগ্রামের চিত্র প্রত্যক্ষ করেন। সংগঠনটির নেতাকর্মীরা জানান, বাস্তব পরিস্থিতি দেখে তারা গভীরভাবে মর্মাহত হন এবং তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার সিদ্ধান্ত নেন।

এরই ধারাবাহিকতায় বুধবার, ১৮ মার্চ, সনাতন বিদ্যার্থী সংসদের প্রতিনিধিরা মঙ্গল দাসের বাড়িতে পৌঁছে তার হাতে নগদ অর্থ তুলে দেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের একটি ক্ষুদ্র প্রয়াস হলেও, এই সহায়তা মঙ্গল দাস ও তার পরিবারের জীবনে সাময়িক স্বস্তি এনে দেবে বলেই তারা আশা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ বিলের দায়ে কারাবন্দি চা-শ্রমিক মঙ্গল দাসের পাশে সনাতন বিদ্যার্থী সংসদ, শাবিপ্রবি শাখা

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x