আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।

কলিযুগের শ্রেষ্ঠ ধর্মই হলো মানবসেবা'—এই মহান আদর্শকে পাথেয় করে আর্তমানবতার সেবায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করল অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। যেখানেই সনাতনী ভ্রাতৃত্বের সংকট কিংবা মানবতার আর্তনাদ, সেখানেই ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এই পরমার্থিক সংগঠনটি। সম্প্রতি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে তারা।
গত ১৮ মার্চ লোহাগাড়া থানার পূর্ব কলাউজান, আদার চর ও পশ্চিম নাথপাড়া এলাকায় এক আকস্মিক অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এই পরিবারগুলোর কষ্টের বিষয়টি অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়। এরপরই শ্রীশ্রী তুলসীধাম ও অদ্বৈত-অচ্যুতধামের মোহন্ত মহারাজ, বাঁশখালী ঋষিধামের অধিপতি এবং বাণীগ্রাম জগন্নাথধামের সেবায়েত পরম পূজনীয় শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের সার্বিক নির্দেশনায় দ্রুত ত্রাণ তৎপরতা শুরু করা হয়।
মহারাজের আশীষ ও নির্দেশ পালনে মিশন তড়িৎ গতিতে ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় পৌঁছে দেয় প্রয়োজনীয় সামগ্রী। মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবারগুলোর হাতে চাল, ডাল, ভোজ্য তেল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং রান্নার বাসনপত্র তুলে দেওয়া হয়। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে নগদ ১৫,০০০ টাকা এবং আধ্যাত্মিক বল সঞ্চারের লক্ষে গুরু পরম্পরার পবিত্র ছবিও তাদের হাতে ন্যস্ত করা হয়।
এই মানবিক সহায়তা কার্যক্রমে সশরীরে উপস্থিত ছিলেন অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী হিরণ্ময় ধর। এছাড়া অন্যান্যদের মধ্যে রূপন কুমার দে, অ্যাডভোকেট সুজন কান্তি দে, প্রবীর দাশ এবং পলাশ কান্তি নাথ রনি এই মহতী উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ করেন।
Hindus News
Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
উল্লেখ্য যে, গুরু পরম্পরার আদর্শে অনুপ্রাণিত দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও প্রবাসী গুরুভ্রাতাদের ঐকান্তিক সহযোগিতায় এই সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে সনাতনী সমাজ ও মানবতার কল্যাণে অদ্বৈত-অচ্যুত মিশনের এই অবিচল পথচলা আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
কলিযুগের শ্রেষ্ঠ ধর্মই হলো মানবসেবা'—এই মহান আদর্শকে পাথেয় করে আর্তমানবতার সেবায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করল অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। যেখানেই সনাতনী ভ্রাতৃত্বের সংকট কিংবা মানবতার আর্তনাদ, সেখানেই ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এই পরমার্থিক সংগঠনটি। সম্প্রতি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে তারা।
গত ১৮ মার্চ লোহাগাড়া থানার পূর্ব কলাউজান, আদার চর ও পশ্চিম নাথপাড়া এলাকায় এক আকস্মিক অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এই পরিবারগুলোর কষ্টের বিষয়টি অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়। এরপরই শ্রীশ্রী তুলসীধাম ও অদ্বৈত-অচ্যুতধামের মোহন্ত মহারাজ, বাঁশখালী ঋষিধামের অধিপতি এবং বাণীগ্রাম জগন্নাথধামের সেবায়েত পরম পূজনীয় শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের সার্বিক নির্দেশনায় দ্রুত ত্রাণ তৎপরতা শুরু করা হয়।
মহারাজের আশীষ ও নির্দেশ পালনে মিশন তড়িৎ গতিতে ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় পৌঁছে দেয় প্রয়োজনীয় সামগ্রী। মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবারগুলোর হাতে চাল, ডাল, ভোজ্য তেল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং রান্নার বাসনপত্র তুলে দেওয়া হয়। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে নগদ ১৫,০০০ টাকা এবং আধ্যাত্মিক বল সঞ্চারের লক্ষে গুরু পরম্পরার পবিত্র ছবিও তাদের হাতে ন্যস্ত করা হয়।
এই মানবিক সহায়তা কার্যক্রমে সশরীরে উপস্থিত ছিলেন অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী হিরণ্ময় ধর। এছাড়া অন্যান্যদের মধ্যে রূপন কুমার দে, অ্যাডভোকেট সুজন কান্তি দে, প্রবীর দাশ এবং পলাশ কান্তি নাথ রনি এই মহতী উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, গুরু পরম্পরার আদর্শে অনুপ্রাণিত দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও প্রবাসী গুরুভ্রাতাদের ঐকান্তিক সহযোগিতায় এই সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে সনাতনী সমাজ ও মানবতার কল্যাণে অদ্বৈত-অচ্যুত মিশনের এই অবিচল পথচলা আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে
প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news
0:000:00
1.0x
হিন্দুস নিউজ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।
মতামত