বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই আধুনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে সিসি ক্যামেরা স্থাপনের ফলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে এবং ইন্টারনেট সংযোগ চালু হওয়ার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা ও তথ্য সংরক্ষণ আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, উক্ত নেটওয়ার্কিং সিস্টেমটি মন্দির পরিচালনা পরিষদের উপ-দপ্তর সম্পাদক শ্রী রনি দাশ আনুষ্ঠানিকভাবে মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শিমুল কুমার নাথ এবং সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শ্রী চন্দন মজুমদার ডেনির নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং মন্দিরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে মন্দিরের সার্বিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হবে। এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা এবং মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন সাধনের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে।
সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শ্রী শ্রী পাতালকালী মন্দিরের কার্যক্রম আরও সুসংগঠিত, নিরাপদ ও আধুনিক হয়ে উঠবে এবং ভবিষ্যতে এটি একটি আদর্শ ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।
মতামত