মানববন্ধনে বক্তারা দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। তাঁরা বলেন, প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা গেলে দেশে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কমে আসবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট খুলনা জেলা শাখার সদস্য সচিব পলক দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আর কত দীপু এভাবে মিথ্যা অবমাননার অভিযোগে জীবন দেবে? আর কত দীপুর জীবন গেলে বাংলার হিন্দুরা স্বাধীনভাবে চলতে পারবে?’’
এ সময় সংগঠনের জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত