হিন্দুস নিউজ

কুলাউড়ায় শতভূজা বাসন্তী পূজা—আজ মহাঅষ্টমী, ভক্তদের ঢল

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য হিঙ্গাজিয়া গ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী বাসন্তী দেবীর পূজা। বসন্তের স্নিগ্ধ আবহে ভক্তদের মাঝে ভক্তি ও আনন্দের জোয়ার সৃষ্টি করেছে এ আয়োজন।

স্থানীয় সূত্রে জানা যায়, শতভূজা যুব সংঘের উদ্যোগে একশত হাতবিশিষ্ট মা দুর্গার মনোমুগ্ধকর প্রতিমা স্থাপন করে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে বাসন্তী পূজার। এটি পূজাটির ২০তম বর্ষে পদার্পণ। বিগত ১৯ বছর ধরে ধারাবাহিকভাবে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, যা এলাকায় ধর্মীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

গতকাল মহাসপ্তমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। আজ মহাঅষ্টমী উপলক্ষে সকাল থেকেই পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অষ্টমীর অঞ্জলি প্রদান, পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় দিনব্যাপী চলছে উৎসব।

আয়োজক কমিটি জানায়, আগামী ১৩ই চৈত্র ১৪৩২ বাংলা (২৮ মার্চ ২০২৬, শনিবার) মহাদশমীর পূজার মধ্য দিয়ে এ বছরের বাসন্তী পূজার সমাপ্তি ঘটবে।

উক্ত পূজানুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে স্বপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। 

উৎসব অঙ্গন: মধ্য হিঙ্গাজিয়া, ব্রাহ্মণবাজার, কুলাউড়া, মৌলভীবাজার।

 যাত্রাপথ: ব্রাহ্মণবাজার হতে শমশেরনগর রোডে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে, গ্রামীণ স্টোরের পাশ দিয়ে পশ্চিমমুখী রাস্তা ধরে কিছুটা ভিতরে মন্দির প্রাঙ্গণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুলাউড়ায় শতভূজা বাসন্তী পূজা—আজ মহাঅষ্টমী, ভক্তদের ঢল

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x