চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন এই মন্দিরে শ্রীরামচন্দ্রের আদর্শে জীবন গড়ার প্রত্যয় নিয়ে ভিড় জমান হাজারো ধর্মপ্রাণ ভক্ত। পূজা ও আরতি শেষে উপস্থিত সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের এই সুশৃঙ্খল ও ভক্তিপূর্ণ আয়োজন চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক অভূতপূর্ব জাগরণ ও ধর্মীয় উদ্দীপনার সঞ্চার করেছে।
প্রবর্তক মন্দিরে রঘুকুল তিলকের আবির্ভাব উৎসব: দিব্য অভিষেক শ্রীরামচন্দ্র'র
চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত আধ্যাত্মিক চেতনার অনন্য পীঠস্থান এবং স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে আজ পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি 'মহা রামনবমী' অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রঘুকুল তিলক শ্রীরামচন্দ্রের এই পবিত্র জন্মোৎসবকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে এক দিব্য ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবের সূচনায় মন্দিরের মহারাজ ও পূজ্যপাদ সন্ন্যাসীবৃন্দ উপস্থিত ভক্তমন্ডলীকে সাথে নিয়ে শাস্ত্রীয় বিধি মোতাবেক ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহের মহা-অভিষেক সম্পন্ন করেন। গগনবিদারী শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং 'জয় শ্রীরাম' ধ্বনিতে এ সময় পুরো মন্দির এলাকা মুখরিত হয়ে ওঠে। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্রীরামচন্দ্রের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্বশান্তি ও সনাতন ধর্মের জয়গান গেয়ে বিশেষ প্রার্থনা ও পূজা নিবেদন করা হয়।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত