হিন্দুস নিউজ

লোহাগাড়ায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ: দুই দিনব্যাপী মহাধর্মীয় আয়োজন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বসাক পাড়ায় নির্মাণাধীন শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে আগামী ১৬ ও ১৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ (২ ও ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বশান্তি গীতাযজ্ঞ, পুণ্য স্মরণ উৎসব ও প্রভাতী গীতা সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী। আয়োজক কমিটি এ উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত অনুষ্ঠানসূচি ঘোষণা করেছে, যা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩টা ০১ ঘ‌টিকায় শ্রীমদ্ভগবদগীতা লিখিত ও মৌখিক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এতে অংশগ্রহণ করবে প্রভাতী গীতা সংঘের শিক্ষার্থীরা। বিকাল ৫টা ০১ ঘ‌টিকায় “সংগীতাঞ্জলি” শীর্ষক গীতি আলেখ্য পরিবেশন করা হবে, যা পরিবেশন করবে প্রভাতী গীতা সংঘ শাস্ত্রীয় সংগীত নিকেতন। সন্ধ্যা ৬টা ৩০ ঘ‌টিকায় সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা ও গীতাযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টা ০১ ঘ‌টিকায় মহতী ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-মহারাজ ও বরেণ্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। রাত ৮টা ০১ ঘ‌টিকায় চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ধর্মীয় ব্যান্ডদল “ত্রিনাথ”-এর পরিবেশনা অনুষ্ঠিত হবে। রাত ১০টায় আনন্দবাজারে ভক্তদের জন্য অন্নপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে।

 ১৭ এপ্রিল শুক্রবার ঊষালগ্নে মহা হরিনামের মাধ্যমে নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় অগ্নি প্রজ্জ্বলনের মাধ্যমে বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভারম্ভ হবে এবং সকাল ৯টা ১০ ঘ‌টিকায় শ্রীশ্রী চণ্ডীপাঠ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশবরেণ্য ধর্মীয় ব্যক্তিত্ব ও মহারাজগণ আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করবেন।

এদিন সকাল ১১ ঘ‌টিকায় চিকিৎসা সেবা প্রদান, দুপুর ১২ ঘ‌টিকায় শ্রীশ্রী হরিঠাকুরের ভোগ নিবেদন এবং দুপুর ১ ঘ‌টিকায় ভক্তদের জন্য আনন্দবাজারে অন্নপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। সন্ধ্যা ৬ ঘ‌টিকায় গীতাযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মহতী ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে শ্রীশ্রী হরি মন্দির উন্নয়ন কমিটি এবং পরিচালনায় রয়েছে প্রভাতী গীতা সংঘ। সার্বিক সহযোগিতায় রয়েছে বসাক পাড়া সমাজ কল্যাণ সমিতি ও স্থানীয় ভক্তবৃন্দ। আয়োজক কমিটির সভাপতি শ্রী মিথুন বসাকসহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, ধর্মীয় চেতনা বিকাশ ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা আরও জানান, নির্মাণাধীন শ্রীশ্রী হরি মন্দিরের কাজ এগিয়ে নিতে দেশ-বিদেশের ভক্তদের সহযোগিতা একান্ত প্রয়োজন। পাশাপাশি ধর্মপ্রাণ সকলকে এই মহতী গীতাযজ্ঞে অংশগ্রহণ করে আধ্যাত্মিক সাধনায় শরিক হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ: দুই দিনব্যাপী মহাধর্মীয় আয়োজন

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x