হিন্দুস নিউজ

৯৭% থেকে টিকার হার নামল ৫৭ শতাংশে—এই কি অন্তর্বর্তী সরকারের সাফল্য?

| প্রিন্ট সংস্করণ

৯৭% থেকে টিকার হার নামল ৫৭ শতাংশে—এই কি অন্তর্বর্তী সরকারের সাফল্য?
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
দেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অপরিকল্পিত ও অদূরদর্শী সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে কয়েক দশকের সফল টিকাদান কর্মসূচি (ইপিআই)। সরকারের হঠকারী সিদ্ধান্তে অপারেশন প্ল্যান (ওপি) বন্ধ করে দেওয়ায় দেশজুড়ে টিকার তীব্র সংকট দেখা দিয়েছে, যার চড়া মূল্য দিতে হচ্ছে নিষ্পাপ শিশুদের। ইতিমধ্যেই হামে আক্রান্ত হয়ে দেশে ৪১ জন শিশুর করুণ মৃত্যু হয়েছে, যা জনমনে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

​রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের চিত্র এখন অত্যন্ত ভয়াবহ। শয্যা না পেয়ে হাসপাতালের নোংরা বারান্দায় কোলের সন্তানকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন মায়েরা। যাত্রাবাড়ী থেকে আসা আকলিমা খাতুন এমনই এক ভুক্তভোগী। তার এক বছরের সন্তান রিফাত হাসান হামে আক্রান্ত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। আকলিমা জানান, ইপিআই কেন্দ্রে বারবার ঘুরেও তিনি ছেলেকে হামের টিকা দিতে পারেননি। কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দিয়েছে যে কেন্দ্রে কোনো টিকা নেই। সচেতন নাগরিকরা বলছেন, যেখানে শিশুদের মৌলিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের পরম ধর্ম, সেখানে বর্তমান প্রশাসন সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে।

​পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে দেশের টিকাদান কর্মসূচি যে উচ্চতায় পৌঁছেছিল, বর্তমান শাসনামলে তা তলানিতে গিয়ে ঠেকেছে। ২০২২ সালে যেখানে ৯৭.৯ শতাংশ শিশু টিকার আওতায় ছিল, ২০২৫ সালে তা নজিরবিহীনভাবে কমে মাত্র ৫৭.১ শতাংশে নেমে এসেছে। এমনকি ২০২০ সালের বৈশ্বিক করোনা মহামারির সময়েও এই হার ছিল ৮১.৭ শতাংশ। অথচ ২০২৪ সালের জুনে হুট করে ৩৬টি অপারেশন প্ল্যান (ওপি) বন্ধ করে দেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। ফলে শুধু হাম নয়, যক্ষ্মা, পোলিও, হেপাটাইটিস ও রুবেলার মতো মারাত্মক রোগের টিকা থেকেও বঞ্চিত হচ্ছে লাখ লাখ শিশু।

​সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটি সফল চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। ওপি বন্ধ হওয়ার ফলে শুধু হামের প্রকোপই বাড়েনি, বরং কালাজ্বর ও ফাইলেরিয়ার মতো যেসব রোগ দেশ থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, সেগুলোও এখন মারাত্মক ঝুঁকি হিসেবে ফিরে আসছে। স্বাস্থ্য খাতের অবকাঠামো ও সেবা ব্যবস্থাপনা কার্যত অচল হয়ে পড়েছে।

​এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ চরম উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ওপি বন্ধ করে দেওয়া ছিল একটি সম্পূর্ণ হঠকারী সিদ্ধান্ত। এর ফলে টিকা কর্মসূচিতে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তার ফলেই হামের মহামারি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইউএসআইডির ফান্ড বন্ধ হওয়া এবং সরকারের বিকল্প ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। নয় মাস বয়সের আগেই শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য এক অশনিসংকেত। সাধারণ মানুষের প্রশ্ন, সংস্কারের নামে জনস্বার্থবিরোধী এমন সিদ্ধান্ত আর কত প্রাণ কেড়ে নেবে? অবিলম্বে এই টিকাদান কর্মসূচি সচল না করলে দেশ এক অপূরণীয় স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে বলে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯৭% থেকে টিকার হার নামল ৫৭ শতাংশে—এই কি অন্তর্বর্তী সরকারের সাফল্য?

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x