শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

আদিবাসীরা সংখ্যালঘু নয়, সমঅধিকারভুক্ত নাগরিক: মির্জা ফখরুল

| প্রিন্ট সংস্করণ

আদিবাসীরা সংখ্যালঘু নয়, সমঅধিকারভুক্ত নাগরিক: মির্জা ফখরুল
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দেশের আদিবাসী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সংখ্যালঘু নন; তারা এ দেশের সমঅধিকারভুক্ত নাগরিক এবং রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ,  বলেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির অসাম্প্রদায়িক রাজনীতিতে আদিবাসীসহ সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ দেশের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার বলে তিনি মত প্রকাশ করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি সব ধর্মের ও জাতিগোষ্ঠীর মানুষের সমান অধিকারে বিশ্বাসী বলে মির্জা ফখরুল পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আপনারা কখনও নিজেদের খাটো মনে করবেন না। আপনারা এই দেশের নাগরিক, আমাদের মতোই সমান অধিকার আপনাদের রয়েছে। আপনারা এই জাতির অংশ। 

তিনি আরও বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। এসব সংস্কৃতিকে সংরক্ষণ ও জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরে বিএনপি মহাসচিব জানান, ইতোমধ্যে ১০০ কোটি টাকার একটি তহবিল রয়েছে। এই তহবিল আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং উদ্যোক্তা উন্নয়নে স্বল্প সুদে বা জামানতবিহীন ঋণ দেয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

তিনি আরও বলেন, আপনাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ খুবই ইতিবাচক। আমরা চেষ্টা করব, কীভাবে আপনাদের জন্য আলাদা একটি ফান্ড গঠন করা যায় এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায়। 

এ ছাড়া, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করার কথাও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মাধ্যমে এ বিষয়ে সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের উদ্দেশে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের একটি বড় সমস্যা হলো আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আপনাদের মধ্যে না আসে। ঐক্য থাকলে অনেক দূর এগোনো সম্ভব। 

বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার মাধ্যমে একটি ‘রেইনবো নেশন’ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও জানান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরতে শিগগিরই একটি বড় সাংস্কৃতিক আয়োজন করা হবে। সেখানে দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

সবশেষে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। যেকোনো সমস্যা নিয়ে আপনারা আসতে পারেন, আমরা কথা বলব এবং সমাধানের চেষ্টা করব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদিবাসীরা সংখ্যালঘু নয়, সমঅধিকারভুক্ত নাগরিক: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x