হিন্দুস নিউজ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক

| প্রিন্ট সংস্করণ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক এবার রাজনীতির আঙিনায় নতুন অধ্যায় শুরু করলেন। 

সোমবার (৬ এপ্রিল) ভারতের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন তিনি। তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন পেয়ে জয় লাভের পর আজ দিল্লিতে শপথগ্রহণ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

গ্ল্যামার জগতের পরিচিত মুখ থেকে জনসেবার এই নতুন ভূমিকায় তাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে কোয়েলের শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল ষোলআনা বাঙালিয়ানায় মোড়ানো। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাতেই তিনি শপথবাক্য পাঠ করেন।সামাজিকমাধ্যমে কোয়েল লেখেন, ‘আমি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে সম্মানিত বোধ করছি।

বাংলার মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আজ থেকে এক নতুন পথচলা শুরু হলো। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি।’

অভিনেত্রীর জীবনের এই বিশেষ সন্ধিক্ষণে তার পাশে উপস্থিত ছিল গোটা মল্লিক পরিবার। উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা তথা কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।এছাড়া ছিলেন অভিনেত্রীর স্বামী নিসপাল সিং রানে এবং তাদের ছেলে কবীর। শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দিনটি অভিনেত্রীর কাছে বেশ আবেগঘন হয়ে উঠে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের কাছে কোয়েলের জনপ্রিয়তা এবং তার স্বচ্ছ ভাবমূর্তি সংসদীয় কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করবে। চলচ্চিত্র জগতের সহকর্মী ও ভক্তরা তাকে এই নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x