হিন্দুস নিউজ

ঐক্যের শক্তিতে নতুন সূচনা—সভাপতি তপন চৌধুরী হাবুর নেতৃত্বে নাটোরে মন্দির কমিটির আত্মপ্রকাশ।

| প্রিন্ট সংস্করণ

ঐক্যের শক্তিতে নতুন সূচনা—সভাপতি তপন চৌধুরী হাবুর নেতৃত্বে নাটোরে মন্দির কমিটির আত্মপ্রকাশ।
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ী শ্যাম সুন্দর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় সম্প্রীতি, ঐক্য এবং মন্দির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মন্দির কমিটির নাটোর জেলা কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি তপন চৌধুরী হাবু। তিনি তার বক্তব্যে বলেন, জেলার প্রতিটি মন্দিরকে কেন্দ্র করে সমাজের ঐক্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজিত ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সঞ্জীব গুহ। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিনোদ বিহারী দাস, চন্দন কুমার নাগ, শিবু কর্মকার, সোমনাথ দাস, বিধান চক্রবর্তী ও বিদ্যুৎ চাকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে মন্দিরকে শুধুমাত্র উপাসনার স্থান নয়, বরং সামাজিক ঐক্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই জেলার মন্দিরগুলোর টেকসই উন্নয়ন সম্ভব।

সভায় সর্বসম্মতিক্রমে “সেবার মন ঐক্যের হাত, মন্দির উন্নয়নে নতুন প্রভাত” এই স্লোগানকে সামনে রেখে নাটোর জেলা কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন তপন চৌধুরী হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, নির্বাহী সভাপতি বিনোদ বিহারী দাস, যুগ্ম সম্পাদক চন্দন কুমার নাগ, সোমনাথ দাস সাংগঠনিক সম্পাদক বিধান চক্রবর্তী এবং প্রচার সম্পাদক সুজন সরকার। এছাড়া উপদেষ্টা হিসেবে শিবু কর্মকার, সঞ্জীব গুহ ও শ্যামল সরকারসহ মোট ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জেলার মন্দির উন্নয়ন, সংরক্ষণ এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন এই কমিটির মাধ্যমে নাটোর জেলার ধর্মীয় ও সামাজিক অগ্রযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঐক্যের শক্তিতে নতুন সূচনা—সভাপতি তপন চৌধুরী হাবুর নেতৃত্বে নাটোরে মন্দির কমিটির আত্মপ্রকাশ।

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x