হিন্দুস নিউজ

ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উদ্যোগে রাস পূর্ণিমায় হরিনাম কীর্তন শুক্রবার

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পবিত্র রাস পূর্ণিমা-২০২৬ উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় বর্ষ হরিনাম কীর্তন। অর্ধশতাব্দীর প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক-ধর্মীয় সংগঠন ‘ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ’ (স্থাপিত: ১৯৭৪)-এর উদ্যোগে এই মহতী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​আগামী ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকাল ৪ ঘটিকা থেকে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে এই হরিনাম কীর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

​আয়োজক সংগঠন ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নেতৃবৃন্দ জানিয়েছেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সনাতন ধর্মের প্রচার, প্রসার এবং বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবং বিগত বছরগুলোর সফল আয়োজনের পর এবার ৩য় বর্ষের মতো পবিত্র রাস পূর্ণিমা উপলক্ষে এই হরিনাম কীর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

​অনুষ্ঠানটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কীর্তনীয়া দল ও ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

​ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হয়ে হরিনাম শ্রবণ, নামসংকীর্তনে অংশগ্রহণ এবং মহাপ্রসাদ গ্রহণের জন্য ‘ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ’-এর পক্ষ থেকে সাদর ও সবিনয় আমন্ত্রণ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উদ্যোগে রাস পূর্ণিমায় হরিনাম কীর্তন শুক্রবার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x