হিন্দুস নিউজ

১৫ বছর পর বিশেষ উপহার নিয়ে সোনুর বাড়িতে অরিজিৎ!

| প্রিন্ট সংস্করণ

১৫ বছর পর বিশেষ উপহার নিয়ে সোনুর বাড়িতে অরিজিৎ!
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দুই প্রজন্মের দুই কিংবদন্তি শিল্পী অরিজিৎ সিং ও সোনু নিগম, দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে ধরা দিয়েছেন এক ফ্রেমে। 

সম্প্রতি সোনু নিগমের বাড়িতে হাজির হয়েছিলেন অরিজিৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিষ্টি সে মুহূর্তের কথা নিজেই জানিয়েছেন সোনু নিগম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন পাঁচটি ছবি প্রকাশ করেন সোনু। ছবিতে দেখা যাচ্ছে, কালো জ্যাকেট ও নেভি ব্লু টাউজারে পরেছেন অরিজিৎ। অন্যদিকে সোনুকে দেখা যায় সাদা হাফ প্যান্ট ও শার্টে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্ত এখন ছড়িয়ে পড়েছে সংগীতপ্রেমীদের হৃদয়ে ঝড়ের মতো। দুই শিল্পী একসঙ্গে হওয়ার বিশেষ মুহূর্ত নজর কেড়েছে ভক্তদের।

 ক্যাপশনে সোনু লেখেন,

আমার আদরের অরিজিৎ সিং আমার বাড়িতে। প্রায় ১৫ বছর পর। এই বছরগুলোতে ওর পথ চলার জন্য আমি খুব গর্বিত। আর ও খুব ভালো করেই জানে আমি ওকে কতটা ভালোবাসি। ওর আনা গাছটা আমার মন্দিরকে সাজিয়ে রেখেছে।

অরিজিৎ-সোনুর সেই আড্ডায় আরও যোগ দিয়েছিলেন শিল্পীদের কয়েকজন ঘনিষ্ঠজন। হাসি-আড্ডা, গান আর স্মৃতিচারণে ভরে ওঠে পুরো পরিবেশ। ভবিষ্যতে সেই মুহূর্তের কিছু ঝলক শেয়ার করার ইঙ্গিতও দিয়েছেন সোনু নিগাম।

এদিকে এই ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের আবেগ যেন ছাপিয়ে গেছে সবকিছু। কেউ বলছেন দু’জনেই তাদের প্রিয়, আবার কেউ মনে করছেন, এক ফ্রেমে দেশের সেরা দুই কণ্ঠশিল্পীকে দেখা সত্যিই বিরল মুহূর্ত।

তবে এই আবেগঘন সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহলও, তাহলে কি আসছে বিশেষ কোন চমক? একসঙ্গে কোনও গান কিংবা প্রজেক্ট? যদিও এ নিয়ে এখনো মুখ খোলেননি কেউই, তবুও ভক্ত অনুরাগীদের আশা এই মিলন হয়তো নতুন কোনও সুরের সূচনা।

এদিকে বছরের শুরুতেই প্লেব্যাক থেকে সরে আসার ঘোষণা করে চমকে দিয়েছিলেন অরিজিৎ। ভবিষ্যতে নতুন সিনেমায় আর কাজ করবেন না জানিয়েছিলেন। সেই ঘোষণার পর দুই কিংবদন্তি শিল্পীর সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলিউড ইন্ড্রাস্ট্রিতে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

১৫ বছর পর বিশেষ উপহার নিয়ে সোনুর বাড়িতে অরিজিৎ!

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x