হিন্দুস নিউজ

তিরোভাব উৎসবে মানবিক উদ্যোগ: ১০০ স্বেচ্ছাসেবকের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
অক্ষয় তৃতীয়া তিথি ও শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৭৭তম তিরোভাব উৎসবকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীস্থ সমাধিক্ষেত্র ধামে শুরু হয়েছে নানা মানবিক উদ্যোগ। ভক্ত ও তীর্থযাত্রীদের সেবায় এগিয়ে এসেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, নোয়াখালী জেলা টিম।

সংগঠনটির উদ্যোগে ১৯ ও ২০ এপ্রিল দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশুদ্ধ পানি বিতরণ এবং শরবত বিতরণ কর্মসূচি। এতে উৎসবে আগত হাজারো ভক্ত উপকৃত হচ্ছেন।

নোয়াখালী জেলা টিমের টিম লিডার উৎপল চন্দ্র শীল বলেন,

“শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের তিরোভাব উৎসব উপলক্ষে আমরা ভক্তদের সেবায় নিয়োজিত রয়েছি। প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়ে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশুদ্ধ পানি ও শরবত বিতরণের মাধ্যমে আমরা ধামে আগত ভক্ত ও তীর্থযাত্রীদের পাশে থাকার চেষ্টা করছি। মানবতার সেবাই আমাদের মূল অঙ্গীকার।”

উৎসবস্থলে স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তারা ভক্তদের চিকিৎসাসেবা প্রদান, পানীয় জল ও শরবত বিতরণ এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

উল্লেখ্য, প্রতি বছর শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের তিরোভাব উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত সমাধিক্ষেত্র ধামে সমবেত হন। এবছরও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানবিক সেবামূলক কার্যক্রম বিশেষ গুরুত্ব পাচ্ছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

তিরোভাব উৎসবে মানবিক উদ্যোগ: ১০০ স্বেচ্ছাসেবকের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x