হিন্দুস নিউজ

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, থানায় সরাসরি অভিযোগ

| প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, থানায় সরাসরি অভিযোগ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পবিত্র চন্দ্রনাথ ধামে অবৈধ দোকান স্থাপন ও জবর দখলের অভিযোগে সীতাকুণ্ড স্রাইন কমিটি সীতাকুণ্ড মডেল থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।

কমিটির অভিযোগপত্রে প্রাপ্ত তথ্যমতে জানা যায়, প্রেমতলা থেকে চন্দ্রনাথ মন্দির এলাকা পর্যন্ত কিছু ব্যক্তি কমিটির অনুমতি না নিয়ে স্বেচ্ছামূলকভাবে দোকান নির্মাণ করছেন।

এসময় আরও উল্লেখ করা হয় , সম্প্রতি স্থানীয় কয়েকজন—মহিউদ্দীন, সাবু ও গণি—স্বয়ম্ভুনাথ মন্দিরের স্বস্তি গেটের নীচে দোকান স্থাপন করতে চেষ্টায় লিপ্ত হয়েছিলেন। যদিও কমিটি তাদের বাধা দেয়, তারপরও তারা রাতের আঁধারে অবৈধভাবে দোকান তৈরি করে এবং নতুন দোকান স্থাপনের জন্য সরঞ্জাম ও জিনিসপত্র নিয়ে এসেছে।

অভিযোগে বলা হয়েছে, “এ ধরনের অবৈধ দোকান নির্মাণ শুধু মন্দিরের পবিত্রতা ক্ষুণ্ণ করছে না, বরং তীর্থযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলাও বিঘ্নিত করছে। তাই উচ্ছেদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো।”

স্রাইন কমিটি উল্লেখ করেছে, আগেও জেলা প্রশাসক মহোদয়ের নিকট এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল। তখন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

স্রাইন কমিটির একজন সদস্য বলেন , “আমরা অবৈধ দখল ও দোকান নির্মাণ রোধে আমাদের নিজস্ব উদ্যোগ নিয়েছি। কিন্তু বারবার অনুমতিহীনভাবে দোকান স্থাপনের ঘটনা ঘটছে। পবিত্র তীর্থস্থান রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।”

স্থানীয়রা বলছেন, “স্রাইন কমিটির সাহসী ও দায়িত্বশীল উদ্যোগ পুণ্যার্থী ও তীর্থযাত্রীদের পক্ষে প্রশংসনীয়। আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মন্দির চত্ত্বরের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, থানায় সরাসরি অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x