হিন্দুস নিউজ

বগুড়ায় স্ত্রীর পরকীয়ার ঘটনায় মানসিক বিপর্যয়ে হিন্দু ব্যবসায়ীর আত্মহত্যা

| প্রিন্ট সংস্করণ

বগুড়ায় স্ত্রীর পরকীয়ার ঘটনায় মানসিক বিপর্যয়ে হিন্দু ব্যবসায়ীর আত্মহত্যা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বগুড়ায় পারিবারিক কলহ ও স্ত্রীর অন্যত্র বিয়ের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার ছেলে। তিনি ডাল আমদানিসহ ভোগ্যপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে তাঁর স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে আট বছরের কন্যাসন্তানকে রেখে অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় রাহুল যাদব দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আবেগঘন একটি স্ট্যাটাস দেন তিনি। পরে দুপুরের দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের মতে, পারিবারিক সংকট ও মানসিক চাপে একজন সম্ভাবনাময় ব্যবসায়ীর এমন করুণ মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় স্ত্রীর পরকীয়ার ঘটনায় মানসিক বিপর্যয়ে হিন্দু ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x