জুড়ী উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মুক্তিদত্তা দাস
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলা-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তিদত্তা দাস।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ নেতৃত্ব, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
মুক্তিদত্তা দাস দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তাঁর প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে স্থানীয়রা মনে করেন।
এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রেমী মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শিক্ষা অঙ্গনে তাঁর এই সাফল্য ভবিষ্যতে আরও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
মতামত