হিন্দুস নিউজ

ঝিনাইদহে প্রদীপ দেওয়ার সময় অগ্নিদগ্ধ আইনজীবী মিতা সাহার মৃত্যু

| প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে প্রদীপ দেওয়ার সময় অগ্নিদগ্ধ আইনজীবী মিতা সাহার মৃত্যু
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় অসাবধানবশত আগুনে দগ্ধ হয়ে জেলা জজ আদালতের আইনজীবী মিতা সাহা (৪৭) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার শ্যামল কুমার সাহার স্ত্রী। মিতা সাহার এই মর্মান্তিক মৃত্যুতে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ মে সন্ধ্যায় নিজ বাড়ি চাকলাপাড়ায় পূজার প্রদীপ জ্বালানোর সময় অসাবধানবশত তেলসহ প্রদীপ শরীরে পড়ে আগুন ধরে যায়। এতে তার সারা শরীর আগুনে ঝলসে যায়। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুকালে তিনি স্বামী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মেয়ে তাথৈ ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের ছাত্রী। গতকাল রাতে তার মরদেহ ঝিনাইদহ শহরের মদনমোহন মন্দির প্রাঙ্গণে এনে শ্রদ্ধা নিবেদন শেষে চাকলাপাড়ার মহিষাকুন্ডু শ্মশানে দাহ করা হয়।

​আইনজীবী সমিতির সভাপতি একরামুল আলম জানান, প্রয়াত আইনজীবীর প্রতি সম্মান জানিয়ে রোববার সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে তার ফুলকোট রেফারেন্স অনুষ্ঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে প্রদীপ দেওয়ার সময় অগ্নিদগ্ধ আইনজীবী মিতা সাহার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x